1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব-নাঈমুর - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব-নাঈমুর

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬ ৮:৫৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মাসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান ।

শুক্রবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুম বিল্লাহ এবং সদস্য মো. আব্দুর রহমান ও শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী ১ জুলাই ২০২৬ থেকে তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট লিডারশীপ, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। । আমার প্রধান লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের সকল উদ্যোগকে সবার কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।সকলের সহযোগিতায় আমরা আগামী রোটা ইয়ার জুড়ে নেতৃত্ব বিকাশ, দক্ষতা বিকাশ, কমিউনিটি সার্ভিস এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারব।’

সভাপতি নাজমুস সাকিব বলেন, ‘রোটার‍্যাক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং শিক্ষার্থীদের নেতৃত্ব গুনাবলীর বিকাশে কাজ করে আসছে। বিগত রোটা বর্ষে রোটার‍্যাক্ট শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকারী এবং গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশীপ প্রোগ্রামের পাশাপাশি শীতবস্ত্র বিতরন, বৃক্ষরোপন, মেন্টাল হেলথ এওয়ারনেস প্রোগ্রাম এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম “পুষ্পায়ন”-এর মতো মানবিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে।’

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এই রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সক্ষম হব এবং অতীতের সকল সাফল্যকে অতিক্রম করে নতুন মানদণ্ড স্থাপন করতে পারব।’

এই বিভাগের আরো খবর