1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় অবৈধ মজুত থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

কুমিল্লায় অবৈধ মজুত থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:১৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে মজুত সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাসানপুর এলাকায় মেসার্স জলিল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা ও নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন তেল জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে তেল মজুত ও বাণিজ্যের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করে পুলিশ।
নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ মজুতের সত্যতা পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *