1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: গ্রেফতার ৪৫ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: গ্রেফতার ৪৫

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৬:০৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করা করেছ আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সদস্য শের এ আলম, মুরাদনগর উপজেলার পূর্ব ধইর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (৪৫), বরুড়ার ঝলম ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মো. শরিফ উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সম্রাট, লাকসামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী ইয়াছিন, নাঙ্গলকোটের ছাত্রলীগ নেতা মশিউর রহমান ভুইয়া এবং রাব্বি মজুমদার রাফি, সদর দক্ষিণের আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা আব্দুল হালিম, অভি আহমেদ মাসুম, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিয়ন, মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেনসহ ৪৫ আওয়ামী লীগ নেতাকর্মী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, নিরাপত্তা বিঘ্ন, জনমনে আতংক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা জানায়, বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে শুক্রবার এক মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করা হয়।
সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্ধন দিচ্ছে। রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এই সকল সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *