1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ - আজকের কাগজ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৮:৩০ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিমানবন্দর এলাকার ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় গ্রামবাসীরা।
বুধবার (০৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
অবরোধকারীরা জানান, বিমানবন্দর সংলগ্ন ১৩ গ্রামের জমি সংক্রান্ত জটিলতা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এ সমস্যা সমাধানে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছে।তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দ্রুত ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর