1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর, ৩১ জনকে আসামি করে মামলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর, ৩১ জনকে আসামি করে মামলা

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ৭:৪৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির জেরে বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মুকবুল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেছে।
জানা যায়, মানিককান্দি গ্রামের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ ও একই গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলাম এবং মোকাররম গ্রুপের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরই জের ধরে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররম ও মুকবুল হোসেনসহ ৮-১০ জনের একটি দল বিএনপির নির্বাচনি কমিটি গঠন করে পাশের গ্রাম জগতপুর থেকে নিজ বাড়ি মানিককান্দি আশার পথে আবু মোল্লার গ্রুপের লোকজনের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ সময় আবু মোল্লা গ্রুপের ২ জন আহত হয়। খবর পেয়ে আবু মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল লোকজন নিয়ে বিএনপির অফিস ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
মামলার বাদী মুকবুল হোসেন বলেন, বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন করার জন্য আমি ও আমার বড় ভাই মোকাররম হোসেনসহ ৮-১০ জন লোক ৩০ ডিসেম্বর সন্ধ্যায় পাশের গ্রাম জগতপুর যাই, সেখানে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় বাড়ি ফেরার পথে জগতপুর মাদ্রাসার কাছে আসলে আবু মোল্লা গ্রুপে শাকিল নামের এক যুবক আমার বড় ভাই মোকাররমকে হাত-পা কেটে ফেলার হুমকি দেয়। এ সময় আমার ভাই তাকে ধরে জিজ্ঞাসা করে তুই কী বললি? আমরা অনেক পেছনে ছিলাম এসে দেখি তাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে।
একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। ওখান থেকে দৌড়ে গিয়ে আবু মোল্লা ছেলে এসহাক মোল্লা ও আশিকের নেতৃত্বে আমাদের বিএনপির অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনার আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

অভিযুক্ত এসহাক মোল্লা জুয়েল বলেন, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় আমাদের কিছু লোকজন চটপটি খেতে চকের বাড়ির সামনের দোকানে গেলে মোকাররম ও তার লোকজন আমাদের লোকজনকে মারধর করে। এ সময় আমাদের দুইজন আহত হয়। তারা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে আমাদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ তুলছে। আমরা এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।
তিতাস থানা ওসি আরিফ হোসেন বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। আমরা অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *