1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বিজিবির অভিযানে ১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - আজকের কাগজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:৫৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারি সহ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা (১০বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৬ জুন সকাল আনুমানিক ৮ টা ৩৫ মিনিটের সময় ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইদু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী খলিলুর রহমান কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৫৯ লক্ষ ৮৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক নির্মূলে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর