1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ব্র্যাক ব্যাংকে আগুন, দিনভর কার্যক্রম স্থবির - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লায় ব্র্যাক ব্যাংকে আগুন, দিনভর কার্যক্রম স্থবির

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিনভর বন্ধ ছিল ব্যাংকের সব ধরনের কার্যক্রম। বুধবার উপজেলা সদরের মধ্য বাজারে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটির সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে সার্ভার কক্ষের বেশ কিছু আইটি যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও নেটওয়ার্ক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকের মূল কক্ষ, লকার ও নথিপত্র অক্ষত রয়েছে।
ব্যাংক শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ধোঁয়া বের করতে বেশ সময় লাগায় ব্যাংকের কার্যক্রম দিনভর বন্ধ রাখতে হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটই অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।এদিকে ব্যাংক হঠাৎ বন্ধ হয়ে পড়ায় গ্রাহকদের ভোগান্তি চরমে ওঠে। লেনদেন করতে আসা অনেকে ব্যাংকের সামনে থেকে ফিরে যেতে দেখা যায়।
গ্রাহকরা জানান, “টাকা জমা দিতে এসে দেখি ফায়ার সার্ভিস কাজ করছে। ব্যাংক বন্ধ থাকবে জানলে সকালে আর বাড়ি থেকে বের হতাম না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সপ্তাহ শেষের এক দিন আগে ব্যাংক বন্ধ থাকায় লেনদেন ব্যাহত হয়েছে। বিশেষ করে দোকানপাটের দৈনন্দিন বিক্রির টাকা জমা দিতে সমস্যা হয়েছে।তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার কক্ষ পুনরায় সচল ও যন্ত্রপাতি মেরামতের পর দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে। গ্রাহকদের হিসাব, লকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ রয়েছে বলে আশ্বস্ত করেছে শাখা কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *