1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় মায়ের কুলখানি শেষে মারা গেছে একমাত্র ছেলে - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লায় মায়ের কুলখানি শেষে মারা গেছে একমাত্র ছেলে

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১০:১৮ পিএম
শেয়ার করুন

মায়ের কুলখানির দিনই মারা গেলেন একমাত্র ছেলে মানিক মিয়া। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায়।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ করে বাড়িতে মানিক মিয়া অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মানিক মিয়া (৫৫) ওই এলাকার তাজুল ইসলাম হুজুর বাড়ির মৃত সৈয়দ আলীর বড় ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ নভেম্বর) বার্ধক্যজনিত রোগে মারা যায় মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫)। আজ তার মায়ের কুলখানি অনুষ্ঠান ছিল। সকাল থেকে বাড়িতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অনেক লোকের সমাগম ছিল। মায়ের কুলখানি ঘিরে সারাদিন খুব ব্যস্ত সময় কাটান মানিক মিয়া। দিনশেষে সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এদিকে মায়ের কুলখানিতে ছেলের মৃত্যুর মতো করুণ ঘটনা পুরো এলাকাজুড়ে শোকের আবহ বইছে। তিন দিনের ব্যবধানে দুজনের মৃত্যু শোকে পরিবারের সদস্যরা একেবারে ভেঙে পড়েছেন।এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অরূপ সিংহ বলেন, সন্ধ্যায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পায়। ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *