1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:১৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তাকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। এতে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপু ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন।
কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রাশেদুল হক চৌধুরী বলেন, শামীম কুদ্দুস ভূঁইয়া অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসাবে কর্মরত ছিলেন। গত দুদিন আগে তিনি কুমিল্লা ছেড়ে চলে গেছেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে আমরা অবগত নই।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *