1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা থেকে বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লা থেকে বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় তিনটি বাস টার্মিনালে চলছে পরিবহণ মালিক সমিতির ধর্মঘট। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া চকবাজার এবং শাসনগাছা বাস টার্মিনাল থেকে বিভিন্ন সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কের আইদি পরিবহণ চলাচল বন্ধ রাখার দাবিতে সকাল থেকে এই ধর্মঘট পালন করছে বাস মালিক-শ্রমিকরা।
কুমিল্লা থেকে বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৪০টি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
সকাল থেকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ প্রায় ৪০টি সড়কে কয়েকশত বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আইদি পরিবহণ চাঁদপুর থেকে অনুমোদন পেয়ে কুমিল্লা জেলা প্রশাসন কোষাগারে তাদের টাকা জমা দিয়েছে, কিন্তু বোগদাদ পরিবহণ আধিপত্য বিস্তার করে সড়কে অবরোধ তৈরি করে মানুষকে ভোগান্তিতে ফেলছে বলে দাবি শ্রমিকদের।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহণ চলাচলের অনুমতি পায়।তবে একই রোডে বোগদাদ পরিবহণের একক রাজত্বে অন্য কোনো পরিবহণ চলতে দেওয়া হবে না বলে আইদি পরিবহণকে মেনে নিতে পারছে না বাস মালিক পরিবহণের ওই সিন্ডিকেটের নেতারা। আইদি পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলমের অভিযোগ, চাঁদপুর জেলা প্রশাসকের কাছ থেকে আইদি পরিবহণ চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহণ চলাচলে বাধা দেয়। এতে কুমিল্লা জেলা প্রশাসন রুট পারমিট দেয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে ২ কিলোমিটার দুরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করি। আমাদের সার্ভিসটি নিয়ে এখানের সিন্ডিকেটের সদস্যরা ষড়যন্ত্র করছে।কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আইদি-পরিবহণের রোড পারমিট নেই। তারা জোরপূর্বক জাঙ্গালিয়া বাস টার্মিনাল ব্যবহার করে চলাচল করার পায়তারা করছে। এটা সাধারণ মালিক এবং শ্রমিকরা কোনভাবেই মেনে নিচ্ছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে সুরাহা করতে হবে। অন্যথায় বাস চলাচল বন্ধ থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *