1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয়, ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয়, ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ে, বোর্ডের আওতাধীন ১৩ টি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) প্রাপ্ত বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন কর্তৃক ৫ মার্চ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাদের ফলাফল সন্তোষজনক নয়।
এর প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ৫ মার্চ এই বিজ্ঞপ্তি জারি করা হয়। একাডেমিক স্বীকৃতি স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া, তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কমলনগর-লক্ষীপুর, ক্যামব্রিজ সিটি কলেজ-লক্ষ্মীপুর সদর, নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ-বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ-ব্রাহ্মণপাড়া কুমিল্লা, সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ-লালমাই কুমিল্লা, চানপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ-বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ-রামগতি লক্ষীপুর, জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ-মতলব উত্তর চাঁদপুর, চৌদ্দগ্রাম মডেল কলেজ চৌদ্দগ্রাম-কুমিল্লা, অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ-দাউদকান্দি কুমিল্লা, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ-কমলনগর লক্ষ্মীপুর এবং শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ-মতলব উত্তর চাঁদপুর।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম সাংবাদিকদের বলেন, যেসব প্রতিষ্ঠান গুলো প্রতিনিয়ত একাদশ শ্রেণিতে খারাপ ফলাফল করে আসছিল এবং বারবার সতর্ক করার পরও মান উন্নয়নে ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর