1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কোরবানির ঈদে পাঁচ দিন মিলতে পারে ছুটি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কোরবানির ঈদে পাঁচ দিন মিলতে পারে ছুটি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪ ৩:২০ পিএম
শেয়ার করুন

চলতি বছরের ঈদুল আজহায় (কোরবানির ঈদ) টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৭ জুন (সোমবার) দেশে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে। এ হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় তিন দিন১০, ১১ ও ১২ জিলহজ। এবার ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ বা ১৭ তারিখে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

এই বিভাগের আরো খবর