1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ক্যাম্পাসে টাঙানো বিএনপির ব্যানার খুলে নেয়ার ঘোষণা রাকসু জিএস আম্মারের - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ নওগাঁয় ফোর মার্ডারের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন, আটক-৩

ক্যাম্পাসে টাঙানো বিএনপির ব্যানার খুলে নেয়ার ঘোষণা রাকসু জিএস আম্মারের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৮:০৩ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার খুলে নেয়ার আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু’র) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেজবুক পেইজে এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার লিখেন, “জিয়া পরিষদের জনৈক সভাপতির ব্যানার দেখলাম। আমি আগেই লিখেছি এনারা পার্ট টাইম শিক্ষক, ফুল টাইম পলিটিশিয়ান, শিক্ষাপন্থী একটাও না। আমি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রচার চালাতে দিবো না, তাই বেলা ২টার মধ্যে এই ব্যানার তুলে নিবেন জিয়া পরিষদ। না হলে ব্যানার আমি তুলে ফেলে দিবো। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নিতে চান সেটার জন্যও আপনাদের স্বাগতম।”

তিনি আরও বলেন, “আমি রাবি প্রক্টর মাহবুবুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ভুল কিছু চাইনি শিক্ষার্থী হিসেবে এবং তারেক রহমান আপনার প্রতি অনুরোধ! আমার ক্যাম্পাসে আমি শিক্ষক রাজনীতি চাইনা, আপনার সংগঠনকে নির্দেশনা দিয়ে দিবেন আশা রাখি যে তারা যেনো শুধুমাত্র শিক্ষাপন্থী হয়। ক্যাম্পাসের বাইরে তাদের সকল কার্যক্রম চলুক কিন্তু ক্যাম্পাসের ভিতরে শুধু একটাই পরিচয় একজন সম্মানিত শিক্ষক।

এছাড়া জামায়াতে ইসলামীকেও উদ্দেশ্য করে আম্মার বলেন, অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি এমনকি তাদের দলীয় পরিচয় এই ক্যাম্পাসে আমি পাইনি এখনও। আপনারা যেকোনো দল করেন, রাজনীতি করেন তবে সেটা ক্যাম্পাসের বাইরে। আর শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান কিন্তু এর নেপথ্যে থাকে ভয়াবহ শিক্ষক রাজনীতি তাই এই শিক্ষক রাজনীতি নিয়ে সবার আগে সোচ্চার হোন।

৭৩ ‘র অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার না চালানো ও শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার না করার বিষয়টিও ফেজবুক পোস্টে স্মরণ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, এর আগে তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করায় রাজশাহী জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে ব্যানার স্থাপন করেছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন
তালুকদার।

এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির ক্রান্তিলগ্নে সবসময় এগিয়ে এসেছে। ১৯৭৩ এর অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার অধিকার দিয়েছে। আমাদের অধিকার আছে রাজনীতি করার।

ব্যানার স্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। উনি মারা যাওয়ার পর তারেক রহমানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাকে অভিনন্দন জানিয়ে একটা ব্যানার টাঙানো হয়েছে–এতে কি এমন ক্ষতি হয়েছে?

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *