1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খতিয়ান এবং দলিল জালিয়াতি করার দায়ে আটক ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

খতিয়ান এবং দলিল জালিয়াতি করার দায়ে আটক ১

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের আদালত পাড়ার আইনজীবী এনেক্স ভবনের চেম্বারের ভিতরে জাল খতিয়ান, দলিল এবং মূল্যবান দুষ্প্রাপ্য সরকারি দলিলাদি বিভিন্ন কায়দায় জাল জালিয়াতি করার দায়ে চক্রটির মূল হোতা মো. জাহিদ হোসেন জনিকে (৩৪) হাতে নাতে আটক করে পুলিশকে সোপর্দ করেছে জেলা আইনজীবী সমিতি। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন অফিসের ৩২ টি নকল সিল ও খতিয়ানের কাগজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, আইনজীবী এনেক্স ভবন-১ এর চেম্বার নং ৭২৫-এ মো. জাহিদ হোসেন জনি বিপুল সংখ্যক সরকারি জাল সিল ব্যবহার করে জাল খতিয়ান, দলিল এবং মূল্যবান দুষ্প্রাপ্য সরকারি দলিলাদি নিজ ল্যাপটপে সৃজন করে প্রতারণা করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে নিয়মিত টাউট উচ্ছেদ কমিটির অভিযানে বাদী, আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, লাইব্রেরি সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারসহ সকলে দুপুর সোয়া ২টায় চেম্বারে ভিতরে প্রবেশ করেন। সকলের উপস্থিতিতে বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে জাল খতিয়ান, দলিল এবং মুল্যবান দুস্প্রাপ্য সরকারি দলিলাদি সৃজন করার সময় তার কাছ থেকে সব উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করেন।

এই বিভাগের আরো খবর