1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গজারিয়ায় ৮হাজার পিস ইয়াবা ও গাড়ীসহ একজন মাদক কারবারি আটক - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

গজারিয়ায় ৮হাজার পিস ইয়াবা ও গাড়ীসহ একজন মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:২৭ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) ভোররাত প্রায় ৩টা দিকে বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম (পিতাঃ আ. খালেক), তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লম্বাবিল হোয়াইকং এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে ইব্রাহীমের ব্যবহৃত স্কয়ার কোম্পানির একটি গাড়ি এবং তার কাছ থেকে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, আটক ইব্রাহীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।

পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে স্থানীয়রা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *