1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গরু চুরি, সেই বাবলী কাশিমপুর কারাগারে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

গরু চুরি, সেই বাবলী কাশিমপুর কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ৪:০১ পিএম
শেয়ার করুন

ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সাভার পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে।

এর আগে বুধবার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। একই সঙ্গে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়। সেই সুপারিশে বাবলীকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

এদিকে আজ বৃহস্পতিবার গরু চুরির মামলায় বাবলীসহ পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে ধামরাই থানা পুলিশ। এর মধ্যে এক আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাবলীসহ অন্যদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাবলীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।

বুধবার (২ নভেম্বর) রাতে ধামরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাবলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইকৃত গরু তার হেফাজতে রেখে বিক্রি করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় বাবলী আক্তার জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে একজন আসামির রিমান্ড মঞ্জুর ও বাবলীকে কাশিমপুর কারাগারে প্রেরণ করেছেন আদালত।

এই বিভাগের আরো খবর