বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মেধাবী ছাত্রীদের জন্য ৩ লাখ সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও ক্ষমতা পরিবর্তন নিয়ে নানা গুজবের পেছনের তথ্য বগুড়া কর অঞ্চলে ৩৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন অর্জুন সিং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি তাপমাত্রা শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি: কী ভাবছে ঢাকা-নয়াদিল্লি? গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের ব্যাংক হিসাব নজরদারিতে বিচ্ছেদ ঘটল ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি–ইয়ন ও লি দো–হিউনের ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল

শেখ হাসিনার ফেরা ও ক্ষমতা পরিবর্তন নিয়ে নানা গুজবের পেছনের তথ্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার দেশে ফেরা ও সরকারের শীর্ষ পর্যায়ের পদক্ষেপ নিয়ে নানা ধরনের আলোচনা ও গুজব ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ২৪ চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে তার পক্ষে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে বক্তব্য-বিবৃতি দেওয়ার দায়িত্ব পান সৈয়দ মোজাম্মেল আলী। ১৯৭১ সালে যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে অবদান রাখার জন্য ২০২১ সালে তৎকালীন সরকার তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেছিল। তিনিই শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও দাবির বিষয়টি গণমাধ্যমের সামনে আনেন। সৈয়দ মোজাম্মেল আলী মন্তব্য করেন, এ ধরনের পরিস্থিতিতে সংবিধান-বহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব। আর ভারতীয় নয়, নিউজের কাটতি বুঝে যুক্তরাজ্যের আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও শেখ হাসিনা বিষয়ে জম্পেশ আইটেম করেছে। দেশের রাজনীতিতে তা হট টেম্পারিং তুলেছে। এর বাইরে অন্তহীন গুজবে এমনিতেই এক গজবি অবস্থা। এর ফাঁকে আবার আওয়ামী লীগের সৈয়দ মোজাম্মেলকেও পরিচিত করানো হচ্ছে। ঘটনাচক্রে এ সময়টাতে ব্যস্ত সময় পার হচ্ছে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদেরও। এ মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। এ সময় বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়েও এমএমসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকার অনুরোধ এবং আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি টানাপোড়েন অস্বাভাবিক নয়।

একদিকে যেমন শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পালিয়েছেন, ড. খলিল আর আসছেন না, কিংবা ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ড. ফখরুদ্দীন আহমদকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে—এমন বহুবিধ গুজব রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে এসব তথ্যের পেছনে বস্তুনিষ্ঠ কোনো সত্যতা পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরপরই ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ খবর প্রকাশ করেছিল যে ইউনূস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়েছেন, যা পরবর্তীতে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরও ড. ইউনূস গোপনে দেশ ছেড়েছেন দাবি করে বিমানে তার একটি ছবি প্রচার করা হয়। ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত বুমের প্রতিবেদনে দেখা যায়, ছবিটি ২০২৪ সালের আগস্টে ইউনূসের বাংলাদেশে ফেরার সময়কার। ইউনিভার্সিটিটির প্রতিষ্ঠাতা বুখারির সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক দীর্ঘদিনের।

বাস্তবতা হলো, ড. মুহাম্মদ ইউনূস চ্যান্সেলর হিসেবে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন এবং স্নাতকদের হাতে ডিগ্রি তুলে দিয়ে বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার বহু আগে, ২০২০ সাল থেকেই তিনি ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই সফরের পাশাপাশি ফোর্বস সাময়িকীর ২০২৬ সালের তথ্য অনুযায়ী মালয়েশিয়ার দশম শীর্ষ ধনী সৈয়দ মোখতার আলবুখারির সঙ্গেও তার বৈঠক হয়, যার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, ড. খলিলুর রহমানেরও হঠাৎ ঢাকা ছাড়ার অন্তরালে ছিল জাতিসংঘের দায়িত্ব। আন্তর্জাতিক সংস্থাটির ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের কারণে তিনি ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না। পরে তার সভাপতিত্বেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান করেন। ২৪ নভেম্বর পর্যন্ত খলিলুর রহমানের ঢাকায় থাকার কথা থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন ও জলবায়ু সংক্রান্ত জরুরি কাজে এক দিন আগেই তাকে ঢাকা ছাড়তে হয়। নিউ ইয়র্ক থেকে তিনি সোজা তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে রওয়ানা হন। ঢাকা ছাড়ার আগে ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন ও ভারতের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এবার যাওয়ার আগে গুরুত্বপূর্ণ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বহুপক্ষীয় আলোচনা করে গেছেন। নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন। ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন কারোই অবসর নেই। মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের মালয়েশিয়ার শীর্ষ ৫০ ধনীর তালিকায় আলবুখারির অবস্থান দশম। ক্রিস্টেনসেনের মধ্যে ঘন ঘন বৈঠক ও কূটনৈতিক তৎপরতা হাই ভলিউমে। দেশীয় রাজনীতি-কূটনীতির এ হট টাইমে ড. ইউনূস পালিয়ে গেছেন বলে জোর প্রচারণা। আসলে তিনি গেছেন মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে অংশ নিতে। একাধিক সূত্র বলেছে, মালয়েশিয়ার এই সুপার ধনকুবেরের সঙ্গে বৈঠক করেছিলেন তারেক রহমানও। গত ২২ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। মালয়েশিয়ার এ ব্যবসায়ীর দেশটির বন্দর ব্যবস্থাপনা, গাড়ি নির্মাণ, অবকাঠামো ও ব্যাংকিং খাতে বিশাল বিনিয়োগ।

একইভাবে ২০০৭-০৮ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ফখরুদ্দীন আহমদকে নিয়েও একটি বিশেষ মহল মনগড়া তথ্য ছড়াচ্ছে। ২০১১ সালের পর ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ড. ফখরুদ্দীনের উপস্থিতি, কিছু পুরোনো ফুটেজ ও সাক্ষাৎকার সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কন্টেন্ট বানিয়ে তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এসব গুঞ্জন ও কনটেন্ট তৈরির পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্য ছাড়া বাস্তবিক কোনো প্রশাসনিক ভিত্তি নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

এই বিভাগের আরো খবর