1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাইবান্ধায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে পুরুষাঙ্গ হারালেন দুই বন্ধু - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

গাইবান্ধায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে পুরুষাঙ্গ হারালেন দুই বন্ধু

মনিরুজ্জামান খান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১:০৪ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধু পুরুষাঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জুন) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে সিরাজুল ইসলাম (২১) নামে এক যুবকের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন বেলাল হোসেন (২০)। পরে বেলাল হোসেনকে একটি পাটক্ষেত থেকে পুরুষাঙ্গ, শ্বাসনালী ও পেটকাটা অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তার এ অবস্থা করেছে জানা যায়নি।

বেলাল হোসেন সুজালপুর গ্রামের মফিজল হকের ছেলে ও সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুরিদহ ইউনিয়নের তোতা মিয়ার ছেলে। সম্পর্কে তারা বন্ধু।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, বেলাল ও সিরাজুল একই মেয়ের সঙ্গে প্রেম করতেন। বেলাল বিষয়টি জানার পর ঈদের পরের দিন বন্ধু সিরাজুলকে তার বাড়িতে দাওয়াত করেন। পরে সিরাজুল এলে কৌশলে তার পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন। এ সময় সিরাজুলের চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, ঘটনার পর বেলাল বাড়ি থেকে পালিয়ে যান। একইদিন বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের একটি পাটক্ষেতে বেলালকে শ্বাসনালী, পেট ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রহস্যজনক। তাদের মধ্যে প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব ছাড়াও সমকামিতা থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *