1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) হাকিমপুর উপজেলার রিকাবী হাইস্কুল মাঠে মনোরম পরিবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জাতীয়তাবাদি দলের আয়োজনে রিকবী আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে বিকেলের পরে থেকে প্রত্যন্ত গ্রামের এই মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
পরে বিকেল সাড়ে চারটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উক্ত টুর্নামেন্টের সভাপতি ও ছাত্রশিবির নেতা জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান আলী, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহাবুব রহমান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রমজান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, সাবেক জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপির সাবেক নেতা গোলাম মোস্তফা, গোলাম সরোয়ার, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
টুর্নামেন্টের সভাপতি জহুরুল ইসলাম বলেন, সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ডাবল গরু ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মায়ের দোয়া উচাই দল অংশ গ্রহণ করে।
খেলার নির্ধারিত সময়ে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু ও রানার্সআপ দলের হাতে একটি গরু তুলে দেন অতিথি বৃন্দ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *