1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ১০ হাজার ঘর, ৬ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ১০ হাজার ঘর, ৬ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ২:৪১ পিএম
শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি, ৬ হাজার হেক্টর জমি ও ১ হাজার মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, প্রকৃত ক্ষতির চিত্র জানতে আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে।

ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ চাপায় ৯জনের মৃত্যু হয়েছে। সব মৃত্যুর কারণ ঘরের ওপর গাছ পড়া। মৃতদের মধ্যে গোপালগঞ্জের দুজনের পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং প্রবল ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনে রূপ নেয়নি। বাতাসের গতিবেগ ৮০ কিলোমিটারের উপরে যায়নি। ঘোষিত সময়ের অনেক আগেই অনেক দ্রুত গতিতে দেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সতর্কতার শুরু থেকেই আমাদের মাঠ প্রশাসন কাজ করেছে। ফলে ৬ হাজার ৯২৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০ লক্ষাধিক লোককে  নিরাপদে নিয়ে আসতে পেরেছিলাম। ঘূর্ণিঝড়টি যেহেতু রাত দশটার পরেই বাংলাদেশ অতিক্রম করে সেহেতু আশ্রিত লোকজন মধ্যরাত থেকে আশ্রয় কেন্দ্র ত্যাগ করে বাড়ি ফিরতে শুরু করে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য টিন ও নগদ অর্থ দেওয়া হবে। আগামী বুধবার (২৬ অক্টোবর) থেকে এ সহায়তা দেওয়া শুরু হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *