1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন

জ্বালানির দাম বাড়ানোর প্রেক্ষিতে যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক। সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, যেহেতু জ্বালানির দাম বেড়েছে তাই আমরা অবশ্যই ভাড়া বাড়ানোর পক্ষে। কিন্তু ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাত্রী কল্যাণ সমিতি কিলোমিটারপ্রতি সর্বোচ্চ ১৫ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে।

তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় যদি বাস ভাড়া বাড়ানো হয়, তাহলে জনসাধারণের তা মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু গণমাধ্যম ও ক্ষতিগ্রস্ত পক্ষকে সঙ্গে না রেখে যদি অস্বচ্ছ প্রক্রিয়ায় ভাড়া বাড়ানো হয়, তবে সেটি সরকারের জনপ্রিয়তায় আঘাত হানবে। এ সময় সাধারণ মানুষ যাতে ন্যায্য ভাড়া পায় সেজন্য ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, যাত্রীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। অথচ, মালিকপক্ষের একটি শ্রেণি আমাদের ওপর মোটা অংকের ভাড়া চাপিয়ে দিচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যেভাবে গণশুনানি করে জ্বালানির মূল্য বৃদ্ধি করে, একইভাবে ভাড়া বৃদ্ধির জন্য গণশুনানির ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *