1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:২২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ প্রকাশ কালু মেম্বারের ছেলে।

তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, থানার নথিপত্র পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে ৬টি হত্যা মামলা সহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলার বিবরণ পাওয়া গেলেও আসামির স্বীকারোক্তিমতে তিনি রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সর্বমোট প্রায় ৪০টির অধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *