1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের কমিটির সভাপতি প্রদীপ শীল এনং সম্পাদক নেজাম উদ্দিন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের কমিটির সভাপতি প্রদীপ শীল এনং সম্পাদক নেজাম উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৭:০৭ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিতে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার, ৫ জানুয়ারি বিকেল ৩টায় পৌরসভার জলিল নগরের সংগঠন কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম। সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে, সহ সভাপতি- দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী, ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।
যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশের আরফাত হোসাইন, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন-দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।
এর আগে সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *