1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধে দায়ের করা সাতটি হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই স্থগিতাদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের পক্ষে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী সাতটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। তবে চলতি সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের উদ্যোগ নেয়।

আদালত সূত্রে জানা গেছে, জামিন পাওয়া সাতটি হত্যা মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় দায়ের করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়েছিল।

পুলিশ ও আদালত সূত্রের তথ্যমতে, ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তাঁর স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ আটটি মামলা বিচারাধীন। বর্তমানে শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ জামিন নেওয়ার বিষয়ে শারমিন তামান্নার একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়লে তাকেও গ্রেপ্তার করা হয়।

এদিকে ছোট সাজ্জাদ কারাগারে থাকলেও তাঁর সন্ত্রাসী বাহিনীর তৎপরতা থেমে নেই বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বাহিনীর অন্তত অর্ধশত সদস্য হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সাজ্জাদের অনুপস্থিতিতে মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন, বোরহান উদ্দিন ও নাজিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগ চলাকালে একটি গলিতে গুলির ঘটনা ঘটে। এতে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন আহত হন এবং ঘটনাস্থলে সরোয়ার হোসেন বাবলা নামে এক সন্ত্রাসী নিহত হন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *