
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।
স্থানীয় সূত্র মতে, ছিনতাইকারীরা ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের কারিগরদের বহন করা সিএনজি চালিত অটোরিকশা গতিরোধ করে এরপর সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পাঁচলাইশ থানা পুলিশ বলছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটলেও ভুক্তভোগীরা রাতে পাঁচলাইশ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একজন ব্যবসায়ীর স্বর্ণের কারিগরেরা ৩৫টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার পথে তারা ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণের বার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর ছিনতাইকারীরা হিলভিউ আবাসিক এলাকার পাহাড়ের দিকে পালিয়ে যায়। এজাহারে ছিনতাইকারীদের একজনের নাম সুমন বলে উল্লেখ করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একটি এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে।
Leave a Reply