1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম আদালত ভবনে এক পুলিশ কনস্টেবল এর মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চট্টগ্রাম আদালত ভবনে এক পুলিশ কনস্টেবল এর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৪০ পিএম
শেয়ার করুন

নগরের আদালত ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়ে মোজাম্মেল হক নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে আদালত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মোজাম্মেল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় কর্মরত ছিলেন। জানা গেছে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ডবলমুরিং থানা থেকে জরুরি কাগজপত্র (ডাক) নিয়ে আদালতে আসেন কনস্টেবল মোজাম্মেল। কাজ শেষে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তিনি ঢলে পড়েন।

দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, চিকিৎসকরা কনস্টেবল মোজাম্মেলকে মৃত অবস্থায় পেয়েছেন। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম আদালতের হাজতখানায় কর্মরত এএসআই জাকির হোসেন বলেন, হঠাৎ খবর আসে আদালত ভবনের বারান্দায় এক পুলিশ সদস্য পড়ে গেছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *