1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৮:০২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার টানা দ্বিতীয়বারের মতো ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।

সভায় জানানো হয়, চন্দনাইশ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য ওসি গোলাম সারোয়ার এই স্বীকৃতি অর্জন করেছেন।

এর আগে, গত ২১ অক্টোবর অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায়ও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। টানা দুই মাস এই সম্মান অর্জন করায় জেলা পুলিশের বিভিন্ন স্তর থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

পুরস্কার গ্রহণ শেষে ওসি গোলাম সারোয়ার বলেন, “আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি চন্দনাইশ থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা, একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মোঃ সেলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম (বার) সহ বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *