1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে নজরুল বর্ষপালনের সমাপনীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ - আজকের কাগজ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা ‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু স্বাস্থ্য কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে সাংবাদিকদের: তানভীর হাসনাত ‘দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক জবির মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, এআই ও শিল্পসংযোগভিত্তিক শিক্ষায় গুরুত্বারোপ চরফ্যাশনে নজরুল বর্ষপালনের সমাপনীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

চরফ্যাশনে নজরুল বর্ষপালনের সমাপনীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:১৬ পিএম
শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে চরফ্যাশনে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, ও স্বেচ্ছাসেবকদল সদস্য সছিব কামরুজ্জামান শাহীন। অন্যান্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তিনটি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই বিভাগের আরো খবর