1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলায় গর্ভবতী নারীসহ ৩জন আহত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলায় গর্ভবতী নারীসহ ৩জন আহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী নারীসহ ৩জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার বেলা ১১টায় এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সি অভিযোগ করেন।

আহতরা হলেন,ইব্রাহিম খলিল (৪০) সালমা বেগম (২৮) ও আরজু বেগম (৩৫)। ইব্রাহিম খলিল বলেন, আমাদের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় আমাদের দীর্ঘবছরের ভোগদখলিয় জমিসহ পুকুরে মাছ চাষ করছি। প্রতিপক্ষ কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজি, নুরুদ্দিন ও নাসির, রুবেল এবং হারুনসহ অন্তত ১২জন একত্রিত হয়ে আমাদের জমিজমা ও পুকুর দখল করে মাছ ছাড়তে চেষ্টা করে। এসময় আমি আমার পরিবারের নারী সদস্যরা বাঁধা দিলে আমাকে ও আমার গর্ভবতী স্ত্রী এবং বড় ভাইয়ের স্ত্রীকে দা সেনি এবং লাঠিসোঁটা দিয়ে কামাল মেম্বারসহ তার সঙ্গে আসা লোকজন আমাদের এলোপাতাড়ি মারধর কিল ঘুশি মেরে রক্তাক্ত জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমাদের স্বজনরা এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভর্তি করে। ইব্রাহিম খলিল আরও বলেন আমাদের ওই জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা অমান্য করে প্রতিপক্ষ গ্রুপটি আমাদের জীবন শেষ করে দিবে বলেও হুমকিধামকি দিচ্ছে। অভিযুক্ত কামাল বলেন এই জমির মালিকানা নিয়ে আমাদের কাগজপত্র রয়েছে। হামলার অভিযোগ অসত্য। শশশিভূষণ থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর