1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:২১ পিএম
শেয়ার করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোশারেফ হোসেন, মো.রাছেল, মো.রাশেদুল ইসলাম,মুজাম্মেল সিকদার ও কুলছুম। তারা সকলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত শুক্রবার বিকেলে চরফ্যাশনের কলমী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ মুজাম্মেল সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী হযরত আলীর নেতৃত্বে তার পাঁচ ছেলে এবং ছেলে বউরা একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায় । হামলাকারীরা এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাদের ৫জনকে রক্তাক্ত জখম করেছে। তাদের অভিযোগ হত্যার উদ্দেশ্যে তাদের উপর পরিকল্পিত এহামলা করা হয়েছে ।
চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এঘটনায় আহত ৫জনের মধ্যে ৩জনের মাথায় ও হাতে গুরুতর আঘাত করা হয়েছে। তাদের মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযুক্ত হযরত আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি।
শশীভুষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর