
মতবিনিময় সভায় সর্বদলীয় লোক উপস্থিত হয়ে,চৌদ্দগ্রামের সর্বদলীয় ঐক্য সৃষ্টি করেছেন।দেশমাতা খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, আমার নির্বচনী প্রতিক ধানের শীষ, কিন্তু আমি চৌদ্দগ্রামে সর্বদলীয় প্রার্থী হতে চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক প্রার্থী না হয়ে আমি আপনাদের সকলের একক প্রার্থী হতে চাই। ত্রয়োদশ জাকীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারা দেশের মানুষের দৃষ্টি থাকবে চৌদ্দগ্রামের দিকে। দল আমাকে মনোনীত করার পর আমি চৌদ্দগ্রামে একটি নির্বাচনী শো ডাউন করেছিলাম, আমি দেথেছি, সর্বদলীয় লোকের অংশ গ্রহণে প্রায় সাড়ে ৪ কিলোমিটার লম্বা শো ডাউন,যা আগের কোন সময়ে হয়নি। বুধবার ( ১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল রুমে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনীত কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার যোগ্যতা নাই, তবে আমি চেষ্টা করেছি মাত্র। আপনারা একটি শান্তি প্রিয় চৌদ্দগ্রাম চান, সে জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের দক্ষিণ চৌদ্দগ্রামে যে সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে,তা চৌদ্দগ্রামের সাথে যায়না।চৌদ্দগ্রাম এমন একটি উপজেলা যেখানে শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি। শিক্ষক, ডাক্তার,ব্যাংকার, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সমৃদ্ধ একটি চৌদ্দগ্রাম। সবাই সমন্বিত ভাবে শান্তির চৌদ্দগ্রাম চাইলে অবশ্যই ধানের শীষে ভোট দিবেন। তিনি উপস্থিত সবাইকর আহবান জানিয়ে বলেন, আমাকে আপনারা চৌদ্দগ্রামের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে আপনাদের সকল দায়িত্ব আমি কাদে নিব।চৌদ্দগ্রামের জনতা গড়ে তোল একতা, আপনারা একতাবদ্ধ হলে, আপনাদেরকে হারায় কে।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মো শাহ আলমের সভাপতিত্বে ও অধ্যক্ষ আবদুর রব সোহেলের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,আটাব চট্রগ্রামের চেয়ারম্যান আবু জাফর, চট্রগ্রাম বোর্ডের সাবেক সচিব কাজী নাজিমুল ইসলাম, জেএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম মজুমদার, চট্রগ্রামস্থ কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম, সাবেক এডিশনাল পুলিশ সুপার মো: শাহজাহান ভূঁইয়া, চট্রগ্রামস্থ কুমিল্লা সমিতির সভাপতি গোলাম মো: মহিউদ্দিন বাবুল, ডা: মো: মঈনুদ্দিন মজুমদার,ভ্যাটেনারী স্কুলের শিক্ষক আবু ইউছুফ চৌধুরী, সাবেক এএসপি মমতাজ উদ্দিন, সাউথ-ইস্ট ব্যাংক পাহারতলী শাখার ম্যানেজার গোলাম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, চট্রগ্রাম বারের এডভোকেট জান্নাতুল ফেরদৌস স্বরলিপি, চট্রগ্রামস্থ কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সলিডারিটি চৌদ্দগ্রামের সভাপতি মো: তুষার, চট্টগ্রাম ড্যাবের সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ডালি, চৌদ্দগ্রাম কমিউনিটি চট্রগ্রামের আহবায়ক আগা মাইনুল হক রাসেল, মেরিটাইম কলেজের ছাত্র সৈকত মজুমদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু।
Leave a Reply