1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাবের নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাবের নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৭:১১ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৫ নংওয়ার্ড চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নাইট শটপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) রাত ৯ টায় চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী মধ্যম চান্দিশকরা এনজি ক্লাব ও শাকতলা স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে দুর দুরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি পেশা ও ক্রীড়ামোদি দর্শকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পুর্ণ খেলায় মধ্যম চান্দিশকরা এনজি ক্লাব ৮ উইকেটে শাকতলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে রাত সাড়ে ১১ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি বিশেষজ্ঞ ডা, কামরুল হাসান মুন্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সেনা লুব্রিকেন্টস্ ও কে বি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীর সিইও (অবঃ) কর্ণেল মোঃ শাহাদাত হোসেন, সাবেক সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ।
বক্তারা বলেন,নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ভবিষ্যতে এ ধরনের টুর্ণামেন্টের ধারাবাহিকতা বজায় রাখলে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রান পেতে ভুমিকা রাখবে। আজকের যুব সমাজ আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটির সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সফলভাবে টুর্নামেন্টটি সম্পুর্ন হয়।
এসময় অতিথিবৃন্দ মধ্যম চান্দিশকরা এনজি ক্লাব দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, দলের খেলোয়াড়দেরকে মেডেল ও বিশ হাজার টাকা সমমানের প্রাইজবন্ড সম্মাননা প্রদান করে এবং শাকতলা স্পোটিং ক্লাব দলের অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি এবং দলের খেলোয়াড়দেরকে মেডেল ও দশ হাজার টাকা সমমানের প্রাইজবন্ড সম্মাননা তুলে দেন।
খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন জাবেদ, ম্যান অব দ্যা ফাইনাল হয়েছে পরশ,
সর্বোচ্চ রান সংগ্রাহক জাবেদ, সর্বোচ্চ উইকেট শিকারী শাকিল।
খেলা পরিচালনা করেন, চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিমিষ্ট ব্যাংকার মো: বেলাল হোসেন পাটোয়ারী লিমন,তাকে সহযোগিতা করেন, সোহাগ ও জুয়েল রানা।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী,ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারী,উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক পাটোয়ারী,সাংবাদিক আবু বকর সুজন,বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
ব্যাপক আনন্দ উল্লাস ও করতালির মধ্য দিয়ে নাইট শর্ট পিস ক্রিকেট ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *