1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মো. নাছির উদ্দিন নামে এক মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দিন শেষে বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শুভপুর ইউনিয়নের তিনপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা অনুযায়ী স্থানীয় মাটি বিক্রেতা মো. নাছির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গত বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে উপজেলার কাশিনগর ইউনিয়ন থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স অবস্হান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *