
কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আবদুল আহাদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের ছেলে।
বুধবার (৩ই জুন) ফেলনায় আবদুলআহাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহত শিশুর পিতা বশির জানান, গত সোমবার সকাল সকালে শিশু আহাদের প্রথমে বমি শুরু হয়, গায়ে হালকা জ্বর আসে। প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে নিই।পরিস্থিতির অবনতি হলে ওইদিন সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল আহাদ কে ভর্তি করে। ভর্তি অবস্থায়ও একাধিকার বমি হলে রাত আনুমানিক ২টায় আমরা উন্নত চিকিৎসার জন্য আহাদ কে কুমিল্লা নিয়ে যাই। পরিস্থিতি আরও অবনতি হওয়ায় কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় আবদুল আহাদের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে ভর্তি হয়। রাতে একাধিকার বমি হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করি। আজ সকালে জানতে পারলাম শিশুটির মৃত্যু হয়েছে।