1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ৫ রাবি শিবির নেতা - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার জমির বিরোধে দাদার গলা কাটলেন নাতি, এরপর যা ঘটল! ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? শেরপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু ফর্মুলা কার্টে সাফল্যের পর ফর্মুলা স্টুডেন্ট কার তৈরি করছে ‘টিম অ্যানেক্স রুয়েট ‘ধাম্মামিশন ফাউন্ডেশন’ এর উদ্যোগে সম্মাননা, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত লাকসামে কর্ণফুলী কমিউটারের তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ৫ রাবি শিবির নেতা

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ জন। এতে অফিস সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন, সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল।

গতকাল মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে অফিস সম্পাদক হয়েছেন আজিজুর রহমান আজাদ। তিনি রাবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সাবেক সভাপতি ছিলেন। ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার এন্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান রাকসু ভিপি।

এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল। ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি শাখার সাবেক অফিস সম্পাদক ছিলেন বর্তমান রাজশাহী মহানগর শিবিরের সভাপতি।
মুজাহিদ ফয়সাল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরো খবর