1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবি ক্যাম্পাসে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবি ক্যাম্পাসে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৪:১৭ পিএম
শেয়ার করুন

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্রসংসদকে কার্যকর করে নিয়মিত নির্বাচনের দাবি জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিজয় মিছিলের শুরুতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, ক্যাম্পাসে অতিমাত্রায় শিক্ষক ও ছাত্র রাজনীতির ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যহত হয়েছে বিগত দিনগুলোতে। ক্লাসরুম, ল্যাব সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেইসাথে অনিয়মিত ক্লাস সেশনজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবির নেতৃবৃন্দ। তারা বলেন, সর্বশেষ যে নিয়োগ হয়েছে তা মেধার ভিত্তিতে নয়, বরং দলীয় বিবেচনায় হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল চাই। আমরা একদিকে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং নিয়ে কথা বলি অন্যদিকে এমন মানহীন কাজ করি। এসব বন্ধ করতে হবে। কর্মকর্তারা-কর্মচারীদেরও দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। ক্যাম্পাসে সব ধরণের ছাত্র রাজনীতি অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ, তাদের আর হলে থাকা যাবেনা। বক্তব্য শেষে র‌্যালিটি রংপুর-দিনাজপুর মহাসড়কে উঠে প্রধান ফটকে এসে শেষ হয়।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শানজিদা পারভিন রিপা, তোফাজ্জল হোসেন তপু, হাফিজুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরো খবর