1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: আমীর খসরু - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৭:৩৪ পিএম
শেয়ার করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে যারা, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট বা সম্মতি আনা। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে আগামীর বাংলাদেশের বিষয়ে কী হবে, তা ঠিক করার দায়িত্ব জনগণ কাউকে দেয়নি।

তাই যে কোনো সনদের জন্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমানে প্রচলিত সংবিধানের আওতায় নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলার সুযোগ তৈরি করতে হবে। বিভিন্ন বিষয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করা যেতে পারে। তবে শেষ পর্যন্ত কোনটি গৃহীত হবে আর কোনটি হবে না, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

তিনি আরও বলেন, সনদে যেসব বিষয়ে একমত হওয়া গেছে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হলো সংসদকে কার্যকর করা।

আমীর খসরু বলেন, ‘যারা বিজয়ী হবে, তাদের সরকার, তাদেরই দেশ’ এই ধরনের মানসিকতা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। দেশের রাজনৈতিক ব্যবস্থা পাল্টানো জরুরি। ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান দেখানোর এবং দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

এই বিভাগের আরো খবর