1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ পিএম
শেয়ার করুন

আইসিসি ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর জিম্বাবুয়েকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে কোনো পাত্তাই পায়নি নাহিদা আক্তারের দল।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নারী দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। এ ছাড়া অধিনায়ক জোসেফিন এনকোমো ২৯ বলে ৩৫ এবং কেলিস এনধলোভ ২৬ বলে ২২ রান করেন। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি এবং দিশা বিশ্বাস ২টি উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া খান। দিশা বিশ্বাস নেন ২ উইকেট।

জবাবে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহ পায়। সাথী রানী ৪৩ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করেন। দলীয় ১০৪ রানে সাথী বিদায় নিলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন দিলারা আক্তার। ৪৯ বলে ৮টি চারে অপরাজিত ৬৮ রান করেন দিলারা। তার অনবদ্য ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শারমিন আক্তার ৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৪৯ বলে ৮ চারে ৬৮ রান করেন দিলারা।

এই বিভাগের আরো খবর