1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুমার নামাজ শেষে শুকরিয়া আদায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান মোস্তাফিজুর রহমানের - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জুমার নামাজ শেষে শুকরিয়া আদায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান মোস্তাফিজুর রহমানের

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৭ পিএম
শেয়ার করুন

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান জুমার নামাজ আদায় শেষে শুকরিয়া আদায় করে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ গ্রাম রাউতারা এলাকার রাওতারা শিশু সনদ হাফিজিয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নওগাঁ-১ বাসীর দেওয়া রায় আমাদের জন্য পবিত্র আমানত। এ বিজয় কোনো ব্যক্তি বা দলের একার নয়—এটি সমগ্র জনপদের।
মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। নওগাঁ-১ বাসীর ব্যাপক সমর্থন ও অকৃত্রিম ভালোবাসার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এ সময় তিনি দেশ ও এলাকার শান্তি-সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, কোনো ওয়ার্ড বা মহল্লায় যেন বিজয় মিছিল, উচ্চস্বরে স্লোগান, লাউডস্পিকার ব্যবহার, রং খেলা বা শোডাউনের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কাউকে কষ্ট দিয়ে কোনো বক্তব্য বা আচরণ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেন এবং তার এই বার্তা সকলকে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের প্রশংসা করে বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়েই নওগাঁ-১-কে কর্মসংস্থান ও উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। এই জনপদ শান্তির জনপদ—শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
সবশেষে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *