1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও ছাত্রলীগের বিচার না হওয়ায় ক্ষোভ কুবি শিবিরের সাদুল্লাপুরে পুলিশের রহস্যজনক ভুমিকায় রমরমা জুয়ার আসর চলার অভিযোগ জবিতে ছাত্রদলের হামলায় আহত প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস ছাত্র-জনতার আত্মত্যাগের স্মরণে রুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ শিবিরের অদম্য জুলাই র‍্যালিতে বহিরাগত অভিযোগে ছাত্রদলের হামলা, আহত ২০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে দেশ ও জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরো খবর