1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টঙ্গিবাড়ীতে অবৈধভাবে দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ৯:৩২ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দুই ফসলি কৃষিজমি ভেকু মেশিন দিয়ে কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত আলী আহমদ শেখের প্রায় ৭৫ শতাংশ দুই ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির মাটি কেটে নিচু-উঁচু করে শ্রেণি পরিবর্তনের কাজ চলমান রয়েছে।
অভিযোগ রয়েছে, পাঁচগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলু, পাঁচগাঁও গ্রামের সোহেল মোল্লা, সেলিম মিয়াসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ভেকু ও ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের দাবি, তারা বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের মাধ্যমে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, গত কয়েক মাস ধরে পাঁচগাঁও ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভেকু ও ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার ঘটনা অব্যাহত রয়েছে। প্রভাবশালী একটি চক্রের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পান না বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে কৃষিজমি কেটে শ্রেণি পরিবর্তন করা হলে একদিকে কৃষি উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, “সরকারি রাস্তা নির্মাণের কথা বলে আমার ভেকু মেশিন ভাড়া নেওয়া হয়েছিল। দুই দিন কাজ করার পর জানতে পারি ফসলি জমি কাটা হচ্ছে। এরপর আমি আমার ভেকু মেশিন সেখান থেকে সরিয়ে নিয়ে আসি।”

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “খোঁজ নিয়ে জমি কাটার সত্যতা পাওয়া গেছে। এর আগেও সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেছিলেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুনরায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

এই বিভাগের আরো খবর