1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১২:০৭ পিএম
শেয়ার করুন

গাজীপুর টঙ্গী পূর্ব থানার তিস্তার গেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি ট্রেনে কাটা পড়েন।

ওই ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

সংবাদ পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ আজ বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।’

এই বিভাগের আরো খবর