সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল

ডলারের দাম আবারও বাড়ল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১:২১ পিএম
Advertisement
শেয়ার করুন

ডলারের দাম আবারও বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো। এবার সব ক্ষেত্রেই ডলারের দাম বাড়ানো হয়েছে ৫০ পয়সা করে। আজ সোমবার থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বাফেদা ও এবিবি জানিয়েছে, আজ থেকে তারা ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছে।

নতুন দাম অনুসারে রপ্তানিকারক ও রেমিট্যান্স পাঠানো ব্যক্তিরা প্রতি ডলারে ১১০ টাকা পাবেন। এ ছাড়া ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে ১১০ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি করবে। আন্তঃব্যাক বিনিময়েও ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে ছিল ৮৫ টাকা ৮ পয়সা।

এদিকে, ভবিষ্যতের ডলারের দাম বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ভবিষ্যতের ডলারে গুণতে হবে সুদ নির্ধারণের পদ্ধতি ‘সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি’-এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ বেশি।

গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি স্মার্ট বা ‘সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি’ বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে।

নতুন এ নিয়ম অনুযায়ীয়, কেউ এখন ভবিষ্যতের জন্য ডলারের বুকিং দিয়ে রাখলে তাকে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা পরিশোধ করতে হবে। আর মাসভিত্তিক দাম হলে তা মাস হিসাবেই কমে আসবে।

এই বিভাগের আরো খবর