1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকার উত্তরায় অগ্নিকাণ্ডে বাবা–ছেলেসহ নিহত তিনজনের চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

ঢাকার উত্তরায় অগ্নিকাণ্ডে বাবা–ছেলেসহ নিহত তিনজনের চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ৬:৪৪ পিএম
শেয়ার করুন

ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কাজী ফজলে রাব্বী তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশানের দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় তাদের গ্রামের বাড়ি চিওড়া কাজী বাড়ী প্রাঙ্গনে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ী মাজার প্রাঙ্গণে জানাযা শেষে নগরীর নানুয়াদিঘীর বাসভবনে তাদের মরদেহ গুলো রাখা হয়।
এদিকে শনিবার সকালে তিনটি মরদেহ গ্রামে নিয়ে আসা হলে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীসহ এলাকাবাসী নিহতদের এক নজর দেখার জন্য চিওড়া কাজী বাড়িতে ছুটে আসে।
জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান(৩) রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে নিহত হয়।
কাজী খোরশেদল আলম ও ফেরদৌস আরা বেগমের একমাত্র ছেলে রাব্বী, পুত্রবধূ ও আদরের নাতিকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন। রাব্বীর মা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হয়েছে। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *