1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
"ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু" - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

“ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু”

বাঙলা কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১২:৫৯ পিএম
শেয়ার করুন

শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে রাজধানীর সাতটি সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হওয়া এই কলেজগুলোর ভর্তি কার্যক্রম এখন থেকে একটি স্বতন্ত্র একাডেমিক কাঠামো— ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’—এর অধীনে পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৯ জুলাই এ সংক্রান্ত অনুমোদন প্রদান করে। সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর ফলে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই সাতটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি একটি নতুন স্বতন্ত্র একাডেমিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে।

প্রসঙ্গত, এ বছর জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে প্রায় ২৩ হাজার ৫০০টি আসনের তথ্য জানানো হয়। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ছিল ৮,৬২৭টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১০,০১৯টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৪,৮৯২টি আসন। তবে ডিইউ-সাত কলেজ অধিভুক্তি বাতিলের ফলে সে ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

নতুন এই সিদ্ধান্তের ফলে সাত কলেজের শিক্ষার্থীরা নিজস্ব একাডেমিক ব্যবস্থায় ভর্তি ও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে, যা উচ্চশিক্ষার পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর