1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ২:০৬ পিএম
শেয়ার করুন

শিক্ষা সংশ্লিষ্ট বিষয়সহ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তানের সঙ্গে ২০১৫ সালে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছিল ঢাবি। তবে, নতুন সিদ্ধান্তের কারণে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তান রাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী বিনিময়, কনফারেন্স ও সেমিনার আয়োজনসহ শিক্ষা সংশ্লিষ্ট সম্পর্ক করতে পারবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘২০১৫ সালে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শুধুমাত্র সেটিই বাতিল করা হয়েছে।’

তিনি জানান, এর ফলে ২০১৫ সালের আগে যে সম্পর্ক ছিল সেটিই বহাল থাকবে। এতে করে পাকিস্তানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবেন।

পাকিস্তানের সঙ্গে শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয়ে বিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি থেকে শুরু করে পরবর্তী ৯ মাস বাংলাদেশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়েও অস্বীকার করা এবং গণহত্যা, হত্যা ও নির্যাতনের কথা স্বীকার না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের সম্পর্ক রাখবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই বিভাগের আরো খবর