1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাবিতে ক্ষণে ক্ষণে উত্তেজনা, অবস্থান নিয়েছে পুলিশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে ক্ষণে ক্ষণে উত্তেজনা, অবস্থান নিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ২:৩২ পিএম
শেয়ার করুন

সড়কের এক পাশে ছাত্রলীগ, অন্য পাশে কোটাবিরোধী আন্দোলনকারীরা। মাঝের দূরত্ব হবে আনুমানিক ৩০০ মিটার। শহীদ মিনার থেকে এগিয়ে জগন্নাথ হলের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে টিএসসিতে অবস্থান ছাত্রলীগের।

ক্ষণে ক্ষণে বিরাজ করছে উত্তেজনা।

পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসে দুটি সাঁজোয়া যান ও ভ্যান নিয়ে প্রবেশ করেছে পুলিশ।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কয়েক শ পুলিশ দুই পক্ষের মধ্যে এসে দাঁড়িয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহা, সঞ্জিত কুমার রায়, খন্দকার নুরুননবী, ডিসি রমনা আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের অন্তত পাঁচ শতাধিক পুলিশ উপস্থিত রয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। দুই পক্ষকে শান্ত করে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক করতে তারা অবস্থান করছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মুখোমুখি অবস্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ও পুলিশ। রাত ৮টার দিকে এই মুখোমুখি অবস্থান তৈরি হয়৷

এই বিভাগের আরো খবর