1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায় আসছে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায় আসছে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৮:৫২ পিএম
শেয়ার করুন

সূদীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দলের পক্ষ থেকে নোয়াখালী থেকে প্রায় ৩০০টি বাস ও ২০০টি মাইক্রোবাসে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের জন্য ৫০টি করে বাস বরাদ্দ দিয়ে মোট ৩০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ট্রেনে এবং ব্যক্তিগতভাবেও নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে জানা গেছে। পাশাপাশি নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু জানান, তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আগমন উপলক্ষে নোয়াখালীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে ঢাকায় যাব।জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির শীর্ষ নেতারা গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য আলাদাভাবে পরিবহন ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আসন থেকে ৫০টি করে বাস বরাদ্দ দিয়ে মোট ৩০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন বলেন, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের নেতা বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ২৪ ডিসেম্বর ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্রকামী মানুষের আবেগের বহিঃপ্রকাশ। নেতাকর্মীদের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবকিছু সম্পন্ন করা হচ্ছে। নোয়াখালী জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নেবে।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে। নোয়াখালীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে।দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে অনেকেই আনুষ্ঠানিক প্রস্তুতির অপেক্ষা না করে ইতোমধ্যে নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মানুষের অন্তর থেকে ভালোবাসা ও আবেগের জায়গা থেকে হাজার হাজার মানুষ প্রিয় নেতা, গণতন্ত্রের পথিকৃৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শোনার জন্য সমবেত হতে শুরু করেছেন।তিনি আরও বলেন, দেখা যাচ্ছে দলীয় প্রস্তুতির চেয়েও সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতি অনেক বেশি। কোনো নেতার প্রত্যাবর্তনকে ঘিরে এমন স্বতঃস্ফূর্ত প্রস্তুতি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলেই আমি মনে করি। ঢাকা অবস্থানরত নেতাকর্মী ও সমর্থকেরা তো থাকবেনই, পাশাপাশি নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় যোগ দেবেন। সব মিলিয়ে রাজধানীতে মানুষের ঢল নামবে। এ সময় একটি বিষয় বিশেষভাবে ভাবনার এত মানুষের আগমনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা বাড়বে। আমরা আশা করি, খাবার ও অন্যান্য পণ্যের ব্যবসার সঙ্গে জড়িতরা বিষয়টি বিবেচনায় রেখে দাম সহনীয় রাখবেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *