1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাবি ছাত্রদলের স্বাগত মিছিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাবি ছাত্রদলের স্বাগত মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৭:৩২ পিএম
শেয়ার করুন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে এ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে’, শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রদলের মূলনীতি’, আমার দেশ, তোমার দেশ, সবার আগে বাংলাদেশ’, ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি, বাংলাদেশের একমাত্র সুনাগরিক যার পিতা এবং মাতা উভয়ই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। একজন সূর্যসন্তান তারেক রহমানকে নিয়ে বারবার ক্যান্টনমেন্ট থেকে এবং স্বাধীনতা বিরোধী একটি পক্ষ যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের হৃদয়ের স্পন্দন দেশনায়ক জনাব তারেক রহমানকে বিদেশে নির্মমভাবে জীবনযাপন করতে হয়েছিলো। তিনি বাংলাদেশের তরুন সমাজকে নিরলসভাবে প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একত্র করেছিলেন। এর চুড়ান্ত ফলাফল ছিলো ৫ ই আগস্ট বিপ্লব’।

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে এসে দেশ ও জাতির হাল ধরবেন। তার আগমনে আমরা চাই বাংলাদেশপন্থী সকলকে নিয়েই এই রাষ্ট্রের সকল অবকাঠামো, আমরা যে প্রত্যয় ব্যক্ত করছি আমাদের ৩১ দফার মাধ্যমে এই বাংলাদেশকে আমরা ধীরে ধীরে এবং রাষ্ট্রের সকলকে সঙ্গে নিয়ে, সকল রাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে সকলকে একত্রিত করে আমরা এই রাষ্ট্রের হাল ধরে একটা উর্বর ভূমিতে পরিণত করবো। আমরা চাই আপনাদের অঙ্গীকার এবং আমাদেরকে যে সহায়তা আপনারা প্রদান করবেন আমরা আপনাদের সাথে থেকে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান আপনাদের নিয়ে আপনাদের যেকোনো প্রত্যয় পূরণ করতে সচেষ্ট থাকবো।

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আকাশে বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিলো সেই ষড়যন্ত্রকে বিলুপ্ত করে, বাংলাদেশের জনগনের শক্তির উপরে ভর করে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশে আসছেন বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পরে বাংলাদেশের জনগনের ভাগ্য পরিবর্তন করতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষে তিনি বাংলাদেশে ফিরছে।

তিনি আরও বলেন, ‘বিগত এক বছর ধরে বাংলাদেশের যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতার কর্মীদের প্রতি ঘোষনা থাকলো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়,পুরা রাজশাহীতে যারা অস্থিতিশীল ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে,তাদেরকে কড়া জবাবের মাধ্যমে প্রতিবাদ করতে হবে।

মিছিলে রাবি শাখার ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *