1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:৩২ পিএম
শেয়ার করুন

অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আগামী সাত দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাস পেয়ে আজ সোমবার রাতে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে আজ রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল। তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান অধ্যক্ষ।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ আন্দোলনের অংশ হিসেবে আজ বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেলক্রসিং অবরোধ করেন তারা।

এর আগে, আজ বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে আসেন তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা অবরোধ করলে কমলাপুর থেকে আসা এয়ারপোর্টমুখী একটি ট্রেনকে আটকে থাকতে দেখা যায়।

এই বিভাগের আরো খবর